ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।


নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)। এদের মধ্যে জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে বিসিএস দেওয়ার জন্য ঢাকায় তার ভাইয়ের বাসায় গিয়েছিলেন। ফিরোজ মিয়া গাজিপুরের নয়নপুরে চাকরি করতেন।


মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, সকালের দিকে গাজিপুর থেকে মোটরসাইকেলে করে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।


পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়র আসে। কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑